Fri 7th Aug 2026, 4:42 am

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নামকরণ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নামকরণ
বাংলাদেশের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ ফেব্রুয়ারি, শনিবার এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয় যে, স্টেডিয়ামটির নতুন নাম হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। এখন থেকে এটি ‘জাতীয় স্টেডিয়াম’ হিসেবে পরিচিত হবে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি প্রথমে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে, আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়। এটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে, স্টেডিয়ামটি মূলত ফুটবল এবং অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হয়ে আসছে, তবে অতীতে এখানে ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হত।